সিটি প্রশাসক ও বিএনপি নেতা আব্দুস সালাম অঙ্গীকার করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হতে পারলে দুই বছরের মধ্যে ঢাকা শহরের চিত্র পরিবর্তন করবেন। নগর ভবনে বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত নগর পরিষ্কার কর্মসূচি উদ্বোধনে তিনি এ অঙ্গীকার করেন।
আরও পড়ুন-
সহিংসতা-হানাহানি বন্ধ করুন : ভারতকে রিজভী
ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সারা বিশ্বের মধ্যে প্রথম স্থানে নিতে হবে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন,ঢাকা দক্ষিণ সিটিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা চলছে। সকালে নগর ভবনের সামনের সড়কের ময়লা আর্বজনা পরিষ্কারের পাশাপাশি 'ক্লিন সিটি, গ্রিন সিটি' সংগঠনের শতাধিক নেতাকর্মী ঝাড়ু হাতে এতে অংশ নেন।
এফ এ/আয়না