| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যে যায় লঙ্কায় সেই হয় রাবণ : গোলাম পরওয়ার

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 10561 বার পঠিত
যে যায় লঙ্কায় সেই হয় রাবণ : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে এবং উন্নয়নের ক্ষেত্রেও চরম বৈষম্যমূলক আচরণ করছে। একইসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে জনমতকে দমন করার অপচেষ্টা চালানো হচ্ছে। শনিবার (৯ মে) সকাল সাড়ে ৮টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এরপর সেখান থেকে তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন।

বিএনপি ক্ষমতায় গিয়ে তারা ৭০ ভাগ জনমতকে উপেক্ষা করে প্রতারণার রাজনীতি করছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার প্রবাদে বলেন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। নির্বাচনের আগে যারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তারাই এখন গণভোটের রায় অস্বীকার করে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে গণভোটের রায় মানছে না সরকার। এটি জনগণের সঙ্গে মহা প্রতারণা ছাড়া কিছুই নয়।

জামায়াতের এই নেতা উন্নয়ন প্রসঙ্গে বলেন, দল হিসেবে তারা উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধিতা না করে উৎসাহিত করেন। তবে উন্নয়নে সরকারদলীয় প্রভাবকে প্রাধান্য দেওয়াকে অগ্রহণযোগ্য মনে করে অভিযোগে বলেন বিএনপির নির্বাচিত এলাকা হওয়ায় কোথাও একসঙ্গে সিটি কর্পোরেশন, নতুন উপজেলা, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করা হচ্ছে। অথচ সার্বিক জাতীয় গুরুত্ব বিবেচনায় এসব উন্নয়ন ভিন্ন ভিন্ন এলাকায় হওয়া উচিত ছিল।'

আরও পড়ুন-

ভারতকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবান জামায়াত আমিরের

বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের দীর্ঘদিনের দাবি সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা। উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করা সবচেয়ে যৌক্তিক ও সময়োপযোগী সিদ্ধান্ত হবে বলে মনে করে সরকারকে জনদাবি উপেক্ষা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'বিএনপি যেভাবে জনস্বার্থের বিষয়ে ব্যাকপাস খেলছে, তাতে উল্টো গোল খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এটি শুধু বিএনপির জন্য নয়, দেশের জন্যও ক্ষতিকর হতে পারে।'

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যারা স্বাধীন সাংবাদিকতার কথা বলেছিল, এখন তারাই বিভিন্ন গণমাধ্যম নিয়ন্ত্রণে নেওয়া, সাংবাদিকদের চাকরিচ্যুত ও হয়রানির মতো কর্মকাণ্ডে জড়িত উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন বর্তমানে সরকারের সমালোচনাকারী সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে ।  


এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪