ভারতের আসামের দক্ষিণ সালমারা মানকাচারে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে আসামে ভূমিকম্পের প্রভাবে কাঁপলো বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা।
আসামের ধুবরি থেকে ৩৪ কিলোমিটার দূরে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা যায়নি বোলে জানিয়েছে অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি। তবে তাদের ধারনা ভূমিকম্পটি অগভীর ছিল।
আরও পড়ুন-
রাজা সুব্রামানি ভারতের নতুন সেনাপ্রধান
ভূমিকম্পটি অগভীর হওয়ায় উৎপত্তিস্থলেই ভূমিকম্পটি সবচেয়ে বেশি বেশি অনুভূত হয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চল আসামের কাছাকাছি হওয়ায় উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গার মানুষ এটি অনুভব করেছে।.
এফ এ/আয়না