| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজা সুব্রামানি ভারতের নতুন সেনাপ্রধান

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 10810 বার পঠিত
রাজা সুব্রামানি ভারতের নতুন সেনাপ্রধান

লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। দেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী ৩০ মে শেষ হওয়ার পরই তার স্থলাভিষিক্ত হবেন রাজা সুব্রামানি। 

শনিবার (৯ মে) হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানানো হয়েছে লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। সুব্রামানি ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত ভারতের উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন-

শুভেন্দুর মন্ত্রিসভার ৫ সদস্যের শপথ গ্রহণ

১৯৮৫ সালের ডিসেম্বর থেকে সুব্রামানির সামরিক জীবন শুরু করেন ভারতীয় সেনাবাহিনীর অন্যতম পদাতিক রেজিমেন্ট দ্য গারওয়াল রাইফেলসে নবীন অফিসার হিসেবে যোগ দেওয়ার মধ্য দিয়ে। দীর্ঘ কর্মজীবনে একাধিক কমান্ডের শীর্ষ কর্মকর্তা, স্টাফ ও প্রশিক্ষক পদ এবং  একাধিক কমান্ডের শীর্ষ কর্মকর্তা হিসেবেও অধিষ্ঠিত হয়েছেন তিনি। দীর্ঘ সামরিক ক্যারিয়ারে বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদকে ভূষিত হয়েছেন তিনি, 

শিক্ষাগত যোগ্যতার দিকে ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া যুক্তরাজ্যের বার্কনেলে জয়েন্ট সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনা করেছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। 

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪