| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুভেন্দুর মন্ত্রিসভার ৫ সদস্যের শপথ গ্রহণ

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 10922 বার পঠিত
শুভেন্দুর মন্ত্রিসভার ৫ সদস্যের শপথ গ্রহণ

পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন ৫ জন সদস্য, যারা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।

শনিবার (০৯ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শপথগ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মন্ত্রিসভায় পাঁচজন সদস্যকে অন্তর্ভুক্ত করেন। নতুন মন্ত্রিসভার সদস্যরা হলেন— দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতাদের উপস্থিতিতে তাদের শপথ অনুষ্ঠিত হয়।

দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম প্রবীণ নেতা এবং সাবেক রাজ্য সভাপতি হিসেবে দীর্ঘদিন দলীয় সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। অন্যদিকে অগ্নিমিত্রা পাল ফ্যাশন ডিজাইনার থেকে রাজনীতিতে আসা একজন পরিচিত মুখ। তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়ে আলোচনায় আসেন।

নতুন এই মন্ত্রিসভাকে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪