| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারিনার মৃত্যুর গুজব, ক্ষোভ প্রকাশ করলেন বাবা কায়সার হামিদ

  • আপডেট টাইম: 15-05-2026 ইং
  • 105 বার পঠিত
কারিনার মৃত্যুর গুজব, ক্ষোভ প্রকাশ করলেন বাবা কায়সার হামিদ

ভারতে চিকিৎসাধীন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবকে কেন্দ্র করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ।

বৃহস্পতিবার (১৪ মে) রাত থেকে চিকিৎসাধীন অবস্থায় থাকা কারিনাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়। এ পরিস্থিতির মধ্যেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে পরিবারকে চরম মানসিক চাপে পড়তে হয়।

এ বিষয়ে ক্ষোভ জানিয়ে কায়সার হামিদ বলেন, মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে গুজব ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “আমরা যে কোনো সময় মরে যেতে পারি। কিন্তু এমন একটি গুরুতর বিষয় নিয়ে ব্যবসা করা উচিত নয়। আমাদের পরিবার ইতোমধ্যেই তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। এ মুহূর্তে সবার মানসিক সমর্থন প্রয়োজন। দয়া করে এমন কাজ করবেন না।”

কারিনার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, তার ফুসফুসে সংক্রমণ রয়েছে, তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পরবর্তীতে লিভারের চিকিৎসা শুরু করা হবে এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছে। এ জন্য পরিবারের সদস্যদের প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, লিভার সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন অবস্থায় থাকা কারিনা কায়সার বর্তমানে ভারতের চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার রাত ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা থেকে চেন্নাই নেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন মা ও দুই ভাই।

উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতির পাশাপাশি অভিনয় ও চিত্রনাট্যকার হিসেবেও প্রশংসিত হয়েছেন কারিনা কায়সার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪