| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণের আস্থা অর্জনই মূল লক্ষ্য হওয়া উচিৎ : জামায়াত আমির

  • আপডেট টাইম: 15-05-2026 ইং
  • 98 বার পঠিত
জনগণের আস্থা অর্জনই মূল লক্ষ্য হওয়া উচিৎ : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলীয় নেতাকর্মীদের আচরণ ও লেনদেনে আরও বেশি সতর্ক হতে হবে, কারণ এখন দলকে জনগণ ও আল্লাহ দুই দিক থেকেই কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমিরদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুইটা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাক করা আছে একটা আল্লাহ তাআলার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে। আপনারা সাদা কাপড়ের মতো, সামান্য দাগও বেশি দৃশ্যমান হয়, তাই সবসময় সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই মূল লক্ষ্য হওয়া উচিৎ। জনগণ যখন বিশ্বাস করবে যে দলটি দেশ, জাতি ও মূল্যবোধ রক্ষায় সক্ষম, তখন বড় পরিবর্তন সম্ভব হবে।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতে জামায়াতকে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে অনেকে ভাবেনি, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ফলে দলীয় নেতাকর্মীদের প্রতিটি কর্মকাণ্ড আরও কঠোর নজরদারির মধ্যে থাকবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সফরের অংশ হিসেবে সকাল ৯টায় রংপুরে পৌঁছান জামায়াত আমির। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং দিনের শেষে সুধি সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪