| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্রুত দুই উইকেট হারাল বাংলাদেশ, সেঞ্চুরির পথে মুশফিক

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 139185 বার পঠিত
দ্রুত দুই উইকেট হারাল বাংলাদেশ, সেঞ্চুরির পথে মুশফিক

দারুণভাবে এগোতে থাকা বাংলাদেশের ইনিংসে হঠাৎই জোড়া ধাক্কা দিয়েছে পাকিস্তানের বোলাররা। অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফিরেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যক্তিগত সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

শনিবার ম্যাচের ৯৭তম ওভারে বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন ঘটে। মোহাম্মদ আব্বাস–এর অফ স্টাম্পের বাইরের বাউন্সার টেনে মিড অনের ওপর দিয়ে খেলতে গিয়ে ভুল করেন লিটন দাস। ঠিকমতো টাইমিং করতে না পারায় মিড অনে দাঁড়িয়ে থাকা বদলি ফিল্ডার আমাদ বাটের হাতে ক্যাচ দেন তিনি। ৬৭ বলে ৩৩ রান করে ফেরেন এই উইকেটকিপার ব্যাটার।

লিটনের বিদায়ে ভাঙে তাঁর সঙ্গে মুশফিকের ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি। এরপর দ্রুতই আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। ১০১তম ওভারে আবারও আঘাত হানেন আব্বাস। ওভারের তৃতীয় বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকানোর পরের বলেই গালিতে ক্যাচ দেন মেহেদী হাসান মিরাজ। ১২ বলে ১০ রান করে বিদায় নিতে হয় এই অলরাউন্ডারকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৬১ রান। নতুন ব্যাটার তাইজুল ইসলাম ২ রানে অপরাজিত আছেন। অন্যদিকে ৬৭ রানে ব্যাট করা মুশফিক তাকিয়ে আছেন আরেকটি টেস্ট সেঞ্চুরির দিকে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪