| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার এলাকায় আতঙ্ক

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 98683 বার পঠিত
বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার এলাকায় আতঙ্ক

রোববার (৩ মে) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর তীর থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সকালে এলাকাবাসীর নদীর পাড়ে একটি পরিত্যক্ত বস্তু পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এবং কাছ থেকে বস্তুটি বোমা সদৃশ বলে মনে হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-

নাচোলে তিন গাড়ির সংঘর্ষ নিহত ২

বিষয়টি তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে জানানো হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু এবং একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।


এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪