চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক, বাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল ৬টায় উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের বেনিপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেছেন সকাল ৬টায় ট্রাক, বাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
আরও পড়ুন-
নাচোল উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রকি রানা জানান, সকালে শালা দুলাভাই মোটরসাইকেলে করে নওগাঁ যাওয়ার পথে নাচোল উপজেলার বেনিপুর নামক স্থানে ট্রাক, বাস ও মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গি গ্রামের মো. মোজাম্মেলের ছেলে রবিউল ইসলাম জিসান (২৭), ও নাচোল উপজেলার দুলালের ছেলে সোহাগ হোসেন (১৭ ) নিহত হন।
এফ এ/আয়না