নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্যে। সফরকারী কিউই অধিনায়ক নিক ক্যালি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে আগে ব্যাট করবে লিটন দাসের দল। ৬ উইকেটে জয় দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে।
আবহাওয়া আজও চোখ রাখাচ্ছে । বিরূপ আবহাওয়ার শঙ্কা নিয়েই আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। একাদশে কেবল একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা, তানজিম হাসান সাকিব পিঠের ইনজুরির কারণে বাদ পড়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন সাইফউদ্দিন। এদিকে,নিউজিল্যান্ড একাদশ সিরিজ বাঁচানোর লক্ষ্যে দুটি পরিবর্তন এনেছে। দলে বেন লিস্টার এবং ম্যাট ফিশারের বদলে জেডন লেনক্স এবং বেন সিয়ার্স ঢুকেছেন একাদশে
আরও পড়ুন-
নতুন কুঁড়ি স্পোর্টস ক্রীড়া সংস্কৃতির সংস্কারের এক সাহসী প্রচেষ্টা
বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও রিপন মন্ডল।
নিউজিল্যান্ডের একাদশ : টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেডন লেনক্স ও বেন সিয়ার্স।
এফ এ/আয়না