| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে ফেরার ঘোষণা দিলেন সাকিব আল হাসান

  • আপডেট টাইম: 01-05-2026 ইং
  • 152150 বার পঠিত
দেশে ফেরার ঘোষণা দিলেন সাকিব আল হাসান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি চলতি বছরের শেষ নাগাদ দেশে ফেরার ব্যাপারে আশাবাদী।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে একটি ফ্র্যাঞ্চাইজি লিগের জার্সি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে এক সাক্ষাৎকারে সাকিব বলেন, আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সবকিছুর সমাধান হয়ে যাবে। কিভাবে হবে জানি না, তবে আমি সত্যিই আশাবাদী। আমাকে বাংলাদেশে ফিরতেই হবে।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আইনি জটিলতার কারণে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একইসঙ্গে তার বিরুদ্ধে একাধিক মামলার কারণে দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। দীর্ঘ সময় দেশের বাইরে থাকলেও বারবার তার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চলেছে।

সাকিব আরও জানান, আগের বোর্ডের সঙ্গে যোগাযোগ থাকলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সাকিবের জন্য ক্রিকেটীয় সুযোগ-সুবিধার দরজা খোলা রয়েছে, তবে তার দেশে ফেরা নির্ভর করছে আইনি প্রক্রিয়ার সমাধানের ওপর।

সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে মাঠে নামেন সাকিব আল হাসান। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে আর দেখা যায়নি। দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছাও আগে প্রকাশ করেছিলেন তিনি।

সাকিবের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা ও আশার সৃষ্টি হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪