| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইতালিকে এমন প্রস্তাব ‘লজ্জাজনক’ ও ‘অপমানজনক’

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 265 বার পঠিত
ইতালিকে এমন প্রস্তাব ‘লজ্জাজনক’ ও ‘অপমানজনক’

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ২০২৬ বিশ্বকাপ ফুটবলে ইরানকে সরিয়ে ইতালিকে অন্তর্ভুক্ত করতে প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। ইতালির ক্রীড়া কর্মকর্তারা এমন প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি কোনো বিশেষ পরিস্থিতিতে বিশ্বকাপে খেলতে আগ্রহী নয়। তাদের এমন প্রস্তাব ‘লজ্জাজনক’ ও ‘অপমানজনক’।

বেশ কিছুদিন ধরেই আলোচনায় যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে কি না? নির্ধারিত সূচি অনুযায়ী ইরানের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই আশাবাদী  ফিফা। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পোলির এক মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। তিনি ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে ইতালিকে ইরানের বিকল্প হিসেবে বিবেচনার প্রস্তাব দিয়ে বলেছেন, এটি কোনো রাজনৈতিক প্রস্তাব নয়, বরং শেষ মুহূর্তে ইরান যদি বিশ্বকাপে অংশ নিতে না পারে। সে ক্ষেত্রে বিকল্প পরিকল্পনা হিসেবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ইতালির বিশ্বকাপে খেলা যুক্তিসংগত হতে পারে।  


আরও পড়ুন-  

১ কোটি মার্কিন ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

পাওলো জাম্পোলির এই প্রস্তাবকে ইতালির ক্রীড়া সংশ্লিষ্টরা ভালোভাবে না নিয়ে দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি জানিয়েছেন, ‘২০২৬ বিশ্বকাপে ইতালির পুনরায় যোগ্যতা অর্জনের কোনো প্রশ্নই ওঠে না। তিনি বলেছেন, বিষয়টি যেমন অসম্ভব, তেমনি অনুপযুক্ত। যোগ্যতা অর্জন করতে হয় মাঠের খেলায়।’ ইতালির অলিম্পিক কমিটির সভাপতি লুচিয়ানো বুয়োনফিগ্লিও প্রস্তাবটিকে অপমানজনক হিসেবে আখ্যায়িত করেন। ইতালির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জর্জেত্তিও এবং এ প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন। 

রোমে অবস্থিত ইরান দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাম্পোল্লির বক্তব্যের নিন্দা জানিয়ে বিষয়টির প্রতিক্রিয়ায় দূতাবাসটি লিখেছে, ‘ফুটবল জনগণের, রাজনীতিবিদদের নয়। ইতালি তার ফুটবলদক্ষতা মাঠে প্রমাণ করেছে, কোনো রাজনৈতিক কৌশলের মাধ্যমে নয়। ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার চেষ্টা শুধু যুক্তরাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্বই প্রকাশ করে, যারা মাঠে ১১ জন তরুণ ইরানির উপস্থিতিকেও ভয় পায়।’

আগামী ১১ জুন শুরু হওয়া বিশ্বকাপে এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরান গ্রুপ পর্বে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। যদি ইরান ও যুক্তরাষ্ট্র গ্রুপ পর্ব শেষে নিজ নিজ গ্রুপে দ্বিতীয় হয় তাহলে শেষ ৩২–এর লড়াইয়ে ডালাসে মুখোমুখি হবে এ দুই দল। 


এফএ/ আয়না       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪