| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইয়ামালের বিশ্বকাপ খেলা কি ...

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 382 বার পঠিত
ইয়ামালের বিশ্বকাপ খেলা কি ...

বার্সেলোনা ও স্পেন শিবিরে আচমকা দুঃসংবাদ চলতি মৌসুমে আর খেলতে পারবেন না লামিনে ইয়ামাল চোট পেয়েছেন ক্লাবের হয়ে খেলতে গিয়ে। ফলে স্পেনের হয়ে আসন্ন বিশ্বকাপও অনিশ্চিত হয়ে পড়েছে এই তরুণ উইঙ্গারের। বুধবার রাতে সেল্টা ভিগোর বিরুদ্ধে পেনাল্টি থেকে বার্সেলোনার ১-০ গোলে জয়ের ম্যাচটিতে পেনাল্টি নিতে গিয়ে হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে ইয়ামালের। লা লিগায় বার্সার ৬ ম্যাচ বাকি থাকলেও চলতি মৌসুমে আর খেলতে পারবেন না তিনি।

ইয়ামালের চোটে এই পরিস্থিতিতে চাপে স্পেন। ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেনের স্বপ্ন এবার বিশ্বকাপ জেতার। তাই দলে প্রয়োজন ইয়ামালকে। বিশ্বকাপ শুরু হতে বাকি নেই দু মাসও হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ইয়ামাল পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন কিনা সেটাই শঙ্কার।

ক্লাব বার্সেলোনা বলেছে, ‘লামিন ইয়ামালের বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়েছে। এই মুহূর্তে তাকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। মৌসুমের বাকি সময়টা তিনি আর মাঠে নামতে পারবেন না। তবে বিশ্বকাপের আগে তার সেরে ওঠার প্রত্যাশা করা হচ্ছে। 

আরও পড়ুন-  

প্রায় ২ মাস পর খুললো কুয়েতের আকাশসীমা

২০২৩ সালে জাতীয় দলে অভিষেকের পর স্প্যানিশ উইঙ্গার এ পর্যন্ত ২৫ ম্যাচে করেছেন ৬ গোল। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেছেন, ইয়ামাল কখনই কোনো কারণ ছাড়া মাঠ ত্যাগ করে না। এই মুহূর্তে সে ইনজুরিতে আছে, একজন কোচ হিসেবে এই পরিস্থিতির সাথে আমাকে মানিয়ে নিতে হবে। তাকে ছাড়া আমাকে বিকল্প চিন্তা করতে হবে। 

কোচ লুইস ডি লা ফুয়েন্তের ইয়ামালের খেলা নিয়ে চূড়ান্ত স্কোয়াডে কিছুটা শঙ্কা রয়েছে। ইয়ামাল ছাড়াও রড্রি, ফাবিয়ান রুইজ, মিকেল মেরিনো ও নিকো উইলিয়ামস ইনজুরির সাথে লড়াই করে চলেছেন। 


এফএ/ আয়না       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪