| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সকালে নিখোঁজ রাতে মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 18-04-2026 ইং
  • 479 বার পঠিত
সকালে নিখোঁজ রাতে মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের চিলমারীতে দুই বছর বয়সী আলমগীর হোসেনের মেয়ে শিশু আয়শা খাতুন (২) নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা জানায় শুক্রবার সকালে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে রাতের দিকে বাড়ির পাশে আবারো খোঁজ করতে গিয়ে শিশুটির মরদেহ পাওয়া যায়। ধারনা করা হচ্ছে দিনের কোনো এক সময় শিশুটিকে হত্যা করে মরদেহ গোপন রাখা হয় এবং রাতে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে ঘটনাস্থলে তা ফেলে রাখা হয়।

আরও পড়ুন-

স্কুলশিক্ষিকাকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা

শিশুটির মা রাশেদা বেগম জানিয়েছেন,পারিবারিক শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আয়শাকে। দিনের বেলা একই স্থানে খোঁজ করা হলেও তখন মরদেহটি পাওয়া যায়নি অথচ এশার নামাজের পর একই স্থানে একটি বাঁশের ওপর মরদেহটি পাওয়া যায়। 

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন, শিশুটির লাশ উদ্ধার করে মামলার প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। 


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪