| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্কুলশিক্ষিকাকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা

  • আপডেট টাইম: 18-04-2026 ইং
  • 500 বার পঠিত
স্কুলশিক্ষিকাকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা

 রাজধানীর পল্লবী এলাকায় ফিরোজা খানম জোছনা (৬৮) নামের হলি ক্রিসেন্ট আইডিয়াল স্কুলের এক শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে নিজ ভাড়া বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশ থেকে রক্তমাখা একটি হাতুড়িও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা জায়, মিরপুর ১২ নম্বর সেকশনের ‘ডি’ ব্লকের ৮ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়ির ছয়তলা ভবনে দোতলার একটি কক্ষে একাই ভাড়া থাকতেন ফিরোজা। 

আরও পড়ুন-

ইরানের বন্দরে অবরোধ না তুললে বন্ধ হরমুজ : ঘালিবাফ

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মো. মোস্তাক সরকার ফিরোজা খানম জোছনার হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের সঙ্গে ফিরোজার কোনো যোগাযোগ ছিল না। মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তবে তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। হত্যাকারীকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪