| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিকোলসের বিদায়, ব্যক্তিগত অর্ধশতক তুলে ইনিংস থামে ৬৮তে

  • আপডেট টাইম: 17-04-2026 ইং
  • 421 বার পঠিত
নিকোলসের বিদায়, ব্যক্তিগত অর্ধশতক তুলে ইনিংস থামে ৬৮তে

টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ওপেনার কেলি কে খুব দ্রুত সাজঘরে পাঠালেও হেনরি নিকোলস ও উইল ইয়াং এর জুটিতে হাফ সেঞ্চুরিয়ান এই ব্যাটারকে থামালেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে আরও দুই উইকেটের পতন হলেও নিজের ছন্দে খেলে যাচ্ছিলেন নিকোলস। নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৫৫ রান। ফক্সক্রফট ১৬ রান নিয়ে এবং  ৯ রানে মুহাম্মদ আব্বাস ব্যাট করছেন।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারে ওপেনার নিক কেলিকে হারায় কিউইরা। শরিফুল ইসলামের করা বলে ব্যক্তিগত ৭ রান করে আউট হন কেলি। 

আরও পড়ুন-

বাঘায় পানির সংকট হাহাকার জনজীবনে

দ্বিতীয় উইকেটে খেলতে নেমে হেনরি নিকোলসের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন উইল ইয়াং। এই জুটি ভাঙেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। আউট হওয়ার আগে ৪২ বল থেকে ৩০ রান করেন ইয়াং। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি দলনেতা টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি।

এদিকে আপনতালে খেলতে থাকা ওপেনার হেনরি নিকোলস ব্যক্তিগত অর্ধশতক তুলে নিলে তার ইনিংস থামে ৬৮ রানে। রিশাদ হোসেনের করা বলে কটবিহাইন্ড হন তিনি। ৮৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি নয়টি চারে সাজানো।

এফএ/ আয়না   

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪