| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসিকে নিয়ে বিশাল সুখবর

  • আপডেট টাইম: 03-06-2026 ইং
  • 2653 বার পঠিত
মেসিকে নিয়ে বিশাল সুখবর

বিশ্বকাপে আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিলো একের পর এক চোট। লিওনেল মেসি থেকে শুরু করে ক্রিস্তিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্তিনেজ সহ দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। তবে ক্যানসাসে দলের অনুশীলন শিবির থেকে এবার স্বস্তির খবর এসেছে, দলের অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন বলে আশা করা হচ্ছে।

আর্জেন্টিনা জাতীয় দল ক্যানসাসে তাদের দ্বিতীয় অনুশীলন সেশন সম্পন্ন করেছে। আর সেখানেই কোচ লিওনেল স্কালোনি পেয়েছেন বড় এক স্বস্তি। কয়েক সপ্তাহ আগে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর মেসির বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি  হয়েছিলো। তবে বর্তমানে সেই আশঙ্কা অনেকটাই কেটে গেছে। ডান হাঁটুর ল্যাটেরাল লিগামেন্টে চোট পেয়ে প্রায় ৫০ দিন মাঠের বাইরে থাকা রোমেরো পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তিনি এখন থেকেই খেলার জন্য প্রস্তুত।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিজিওথেরাপিস্ট লুইস গার্সিয়া ও ফিটনেস প্রশিক্ষক লুইস মার্তিনের তত্ত্বাবধানে মেসির পুনর্বাসন প্রক্রিয়া চলছে। বিশ্রাম এবং সতর্ক পর্যবেক্ষণের মাধ্যমে তাকে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য শতভাগ ফিট করে তোলাই দলের মূল লক্ষ্য। শিরোপাধারী আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। 

তবে হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে ঝুঁকি নিয়ে নামানোর সম্ভাবনা খুবই কম। বরং আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে কিছু সময় মাঠে নামিয়ে তাকে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরানোর পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রোমেরোকে প্রথম একাদশেই দেখা যাবে।

তরুণ মিডফিল্ডার নিকোলাস পাজ বাম হাঁটুতে আঘাতের কারণে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। প্রাথমিক রিপোর্ট ইতিবাচক হওয়ায় তাকে প্রস্তুতি ম্যাচে দেখা যেতে পারে। অন্যদিকে নিকোলাস গনসালেস পেশির চোট থেকে সেরে উঠলেও তাকে নিয়ে এখনও সতর্ক অবস্থানে রয়েছে টিম ম্যানেজমেন্ট।

লিয়ান্দ্রো পারেদেসও পেশির চোট কাটিয়ে ওঠার পথে রয়েছেন। তাকে নিয়েও কোনো ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা। প্রস্তুতি ম্যাচে না খেললেও বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

সূর্যয় / আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪