| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাঘায় পানির সংকট হাহাকার জনজীবনে

  • আপডেট টাইম: 17-04-2026 ইং
  • 514 বার পঠিত
বাঘায় পানির সংকট হাহাকার জনজীবনে

রাজশাহীর বাঘা উপজেলায় তীব্র তাপপ্রবাহের মধ্যে মারাত্মক পানির সংকট দেখা দিয়েছে। অধিকাংশ টিউবওয়েলে পানি না ওঠায় চরম ভোগান্তিতে পড়া স্থানীয়দের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে বিশুদ্ধ পানির অভাবে। দীর্ঘদিন অনাবৃষ্টি, তীব্র তাপদাহে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং নদী-নালা ও পুকুর শুকিয়ে যাওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে।

বাঘা উপজেলার পাশ দিয়ে নদী প্রবাহিত হলেও গত কয়েক বছরে সেটি প্রায় ১০–১৫ কিলোমিটার দক্ষিণ দিকে সরে যাওয়ায় পুরো অঞ্চলের পানির স্তরে এর প্রভাব পড়েছে। ফলে তীব্র গরমে পুড়ছে মানুষ এবং অন্যান্য প্রাণীকুল। প্রায় সবগুলো টিউবওয়েল অচল হয়ে পড়ায় মানুষ পানি নিতে ভিড় জমাচ্ছে যাদের বাড়িতে ডিপ টিউবয়েল আছে সেখানে।

আরও পড়ুন-

বাকিতে চা না দেয়ায় সংঘর্ষে আহত ১২

স্থানীয়দের মতে পানি সংগ্রহ এখন দৈনন্দিন সংগ্রামে পরিণত হয়েছে। ভোর থেকেই দূর-দূরান্তে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে, বিশেষ করে নারী ও শিশুদের। টিউবওয়েলগুলো অনেকক্ষণ চাপ দিলেও পানি ওঠে না। এদিকে  শ্রমজীবী মানুষ তীব্র তাপদাহে পানি সংকট হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। পানির অভাবে বাড়ছে পানিশূন্যতা ও বিভিন্ন রোগের ঝুঁকি। খাওয়ার পানি না থাকায় খুব সমস্যা হচ্ছে। মাঠে ধানের আবাদে সেখানেও পর্যাপ্ত পানি নেই।

স্থানীয় জনগণ এবং এলাকার সচেতন মহল এ বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে বলেছেন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। বাঘা পৌরসভা থেকে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য কয়েক বছর পূর্বে মাটির নিচে পাইপ পোতা হলেও এখন পর্যন্ত সেটা চালু করা সম্ভব হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান বাঘা পৌর প্রশাসক শাম্মী  আক্তার জানিয়েছেন, পৌরসভায় পানির লাইনের কাজ চলছে। আশা করছি খুব শীঘ্রই এটি চালু হবিবন


এফএ/ আয়না   

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪