| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেলের বিশ্বকাপ জয়ের জার্সি ৭০ কোটি টাকার বেশি দামে নিলামে

  • আপডেট টাইম: 03-06-2026 ইং
  • 2598 বার পঠিত
পেলের বিশ্বকাপ জয়ের জার্সি ৭০ কোটি টাকার বেশি দামে নিলামে

কিংবদন্তি পেলের ১৯৫৮ এর প্রথম বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে উঠতে যাচ্ছে, যার সম্ভাব্য দাম হতে পারে ৭০ কোটি টাকার বেশি। চলতি বছরের বিশ্বকাপ চলাকালীন এই নিলাম অনুষ্ঠিত হবে এবং পেলের জার্সিটিই হবে মূল আকর্ষণের। মৃত্যুর অনেক বছর পেরিয়ে গেলেও কিছু খেলোয়ার বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে তারা অমর হয়ে থাকে। এ থেকেই বোঝা যায় কীর্তিমানের মৃত্যু নেই।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিলাম পরিচালনাকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান সথবি জানিয়েছে, প্রয়াত ব্রাজিল কিংবদন্তির প্রথম বিশ্বকাপ জয়ের জার্সিটির দাম ৬০ লাখ ডলারের বেশি উঠতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ কোটি ৭৪ লাখ টাকা। আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে এ স্মরণীয় নিলাম। তবে এই নিলামে পেলের জার্সি ছাড়াও আরও কিছু ঐতিহাসিক স্মারক থাকছে।

ব্রাজিলের সেলেসাও জার্সিতে ৯২ ম্যাচে ৭৭টি গোল করেন পেলে পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪১টি গোলে। এর মধ্যে ফুটবল বিশ্বকাপে মাত্র ১৪ ম্যাচে তার পা থেকে আসে ১২টি গোল। ১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ে তিনি অসাধারণ অবদান রেখেছিলেন। টুর্নামেন্টে ৬টি গোলের পাশাপাশি ছিলো ১টি অ্যাসিস্ট, যার মধ্যে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত হ্যাটট্রিক। এরপর ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকে তাক লাগিয়ে দেন এই বিস্ময়বালক।

১৭ বছর বয়সী পেলে ১৯৫৮ সালের সেই ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ব্রাজিলের ৫ গোলের দুটিই তিনি করেছিলেন। পাঁচবারের রেকর্ড বিশ্বকাপজয়ী ব্রাজিলের সেটিই ছিলো প্রথম শিরোপা। বিশ্বখ্যাত এই খেলোয়ার হাত ধরেই তিনটি বিশ্বকাপ জয় করেছিলো ব্রাজিল।

সথবি জানিয়েছে, ১৯৫৮ সালের ফাইনাল শেষে পেলে তাঁর এই জার্সিটি সতীর্থ ও বন্ধু দিদাকে উপহার দিয়েছিলেন। দিদার পরিবার কয়েক দশক ধরে এটি নিজেদের কাছে আগলে রেখেছিলো। পরে জার্সিটি একটি জাদুঘরে ঠাঁই পায়। পরবর্তী সময়ে এটি একটি জাদুঘরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং ২০০৪ সালে প্রথমবার নিলামে তোলা হয়েছিলো।

এর আগে ২০২২ সালে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত (হ্যান্ড অব গড) জার্সিটি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিলো।

ফুটবল সম্রাট পেলেকে ছাড়া এবারই প্রথম হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। পেলের প্রকৃত নাম ছিল এদসন আরান্তেস দো নাসিমন্তো। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে রেকর্ড তিনবার বিশ্বকাপ জিতেছিলেন ব্রাজিলের এই প্রয়াত কিংবদন্তি। ২০২২ সালের ২৯ ডিসেম্বর কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে তিনি চলে যান না ফেরার দেশে।

নিলামে ওঠার আগে আগামী ১ জুলাই থেকে নিউইয়র্কের সথবি ব্রয়ার ভবনে সাধারণ দর্শকদের প্রদর্শনী ও দেখার জন্য ঐতিহাসিক স্মারক উন্মুক্ত করা হবে।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪