আসন্ন ফিফা বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল। মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণা মামলা করেছে ফ্লোরিডাভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। গত বছর ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে না নামায় বিশ্বকাপ শুরু হওয়ার প্রাক্কালে আর্জেন্টিনা ও মেসি মামলার মুখে।
ফ্লোরিডাভিত্তিক ভিআইডি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অভিযোগ করেছে গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল। চুক্তির অন্যতম শর্ত ছিল, ইনজুরি না থাকলে মেসিকে দুটি ম্যাচেই অন্তত ৩০ মিনিট খেলতে হবে। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে একবারের জন্যও মাঠে দেখা না যাওয়ায় কোম্পানিটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ায় এই প্রতারণা মামলা।
আরও পড়ুন-
শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে না খেললেও পরের দিন ইন্টার মিয়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামায় মেসির বিরুধ্যে প্রোটার কোম্পানির অভিযোগ আরও জোরালো হয়েছে। ভিআইডির দাবি, যে মেসি ফিট ছিলেন এবং স্রেফ অবহেলা বা চুক্তিভঙ্গের কারণেই তিনি আগের দিনের প্রীতি ম্যাচে খেলেননি।
ভেনেজুয়েলা ম্যাচে মেসি না খেলায় টিকিটের চাহিদা কমে যাওয়ায় ভেন্যু শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরিয়ে নিতে তাদের ১ মিলিয়ন ডলারের বেশি লোকসান হয়েছে। এমনকি সেদিন গ্যালারিতে বসে খেলা দেখার জন্য মেসির পরিবারের জন্য বিশেষ স্যুইটও ভাড়া করা হয়েছিল।
আইনি ঝামেলার মধ্যেও ইন্টার মিয়ামির জার্সিতে মেসির পারফরম্যান্স এখনও অবিশ্বাস্য। ২০২৩ সালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৯৬ ম্যাচে ৮৩টি গোল করেছেন তিনি। তার নেতৃত্বেই মিয়ামি লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড এবং এমএলএস কাপের মতো ট্রফি জিতেছে।
এফএ/ আয়না টিভি