রিয়াল মাদ্রিদকে ৪-৩ ব্যবধানে হারিয়ে রুদ্ধশ্বাস উত্তেজনার এক লড়াইয়ে শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ। দুই লিগ মিলিয়ে জার্মান ক্লাবটি ৬-৪ ব্যবধানে জয় পেয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। ম্যাচের মাত্র ৩৫ সেকেন্ডে অ্যালিয়ানজ অ্যারেনায় ম্যানুয়েল নয়্যারের একটি ভুলে তুর্কি বিস্ময় আরদা গুলার গোল করে রিয়ালকে এগিয়ে দেন। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে লস ব্লাঙ্কোসদের দ্রুততম গোল ছিল এটি। পাভলোভিচ আর হ্যারি কেনের গোলে বায়ার্ন ঘুরে দাঁড়ালেও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে প্রথমার্ধ এগ্রিগেটের নাটকীয়তায় শেষ হয় ৪-৪ গোলে।
আরও পড়ুন-
তীব্র জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত
এদুয়ার্দো কামাভিঙ্গার লাল কার্ড দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। টমাস টুখেলের শিষ্যরা ১০ জনের রিয়ালকে পেয়ে ৮৯ মিনিটে লুইস দিয়াজ আর ইনজুরি টাইমে মাইকেল অলিসের গোলে ৬-৪ এর ব্যবধানের জয় নিশ্চিত করে রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে এখন বাভারিয়ানরা। শেষ চারে তাদের প্রতিপক্ষ লিভারপুলকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া পিএসজি।
এফএ/ আয়না টিভি