আগামী ১৯ মে বার কাউন্সিলের সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত বার কাউন্সিলের এক জরুরি সভায় সদস্যগণের উপস্থিতিতে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আরও পড়ুন-
পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে পররাষ্ট্রমন্ত্রী
বুধবার (১৫ এপ্রিল) এক বিবৃতি জানানো হয়েছে জ্বালানি সংকটের কারণে নির্বাচনে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে নির্বাচনি প্রচারণা কার্যক্রমসমূহ উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এই ইস্যুতে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির নিকট থেকে প্রাপ্ত আবেদন ও অনুরোধসমূহও বিবেচনায় নেয়া হয়েছে। বার কাউন্সিলের জরুরি সভায় আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে এই নির্বাচনের পরবর্তী তারিখ সম্পর্কে সেই বিবৃতিতে কিছু জানানো হয়নি।
এফএ/ আয়না টিভি