রণবীর সিং-দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন। বলিউডের জনপ্রিয় তারকা জুটির দীর্ঘ প্রেম আর আট বছরের দাম্পত্য জীবন কি তবে ভাঙ্গনের পথে? সম্প্রতি স্যোশাল মিডিয়ায়, রেডিটে একটি ভাইরাল পোস্ট থেকেই এই জল্পনার শুরু ভক্ত কূলে।
রণবীর ও দীপিকার দীর্ঘদিনের মতবিরোধ পৌঁছেছে চরমে। এমনও শোনা যাচ্ছে এ বছর সেপ্টেম্বরেই আইনি বিচ্ছেদের পথে হাঁটতে পারেন তারা। তারকা দম্পতির কন্যা দুয়া’র ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করে গুঞ্জনের প্রভাব পড়েছে ভক্তদের মধ্যে। তবে ণবীর বা দীপিকা কেউই এই নতুন গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খোলেননি।
আরও পড়ুন-
রণবীর অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ এর সাফল্যের সময় দীপিকার নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সিনেমার প্রিমিয়ারেও তাকে না দেখায় জল্পনা আরও জোরালো হলে সমালোচনার জবাবে দীপিকা স্পষ্টই জানান, তিনি সিনেমাটি সবার আগেই দেখে ফেলেছেন।
২০২৪ সালে একই ধরনের গুজব ছড়িয়েছিল এই তারকা দম্পতিকে নিয়ে। যা পরে নাকচ করেন রণবীর নিজেই। তবে তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এই বিচ্ছেদের খবর পুরোপুরিই ভিত্তিহীন। গ্ল্যামার দুনিয়ায় এ ধরনের গুঞ্জন নতুন কিছু নয়। সব মিলিয়ে, ‘বাজিরাও-মাস্তানি’ জুটির সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা থাকলেও, সত্যিটা জানতে এখন অপেক্ষাই একমাত্র ভরসা।
এফএ/ আয়না টিভি