| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্যাস থেকে বিস্ফোরণ দগ্ধ বাবা ও ছেলে

  • আপডেট টাইম: 15-04-2026 ইং
  • 1430 বার পঠিত
গ্যাস থেকে বিস্ফোরণ দগ্ধ বাবা ও ছেলে

রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণে বরিশাল নগরীর দরগাবাড়ী এলাকায় বাবা মানিক ও ছেলে মৃদুল গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয়রা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বুধবার (১৫ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ মানিক কে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

দরগাবাড়ী ব্রিজ সংলগ্ন ২৩ নং ওয়ার্ডের সাগরদি এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে মঙ্গলবার রাতে রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে যাওয়ায়  পরদিন সকালে গৃহকর্তা মানিক চুলা বন্ধ করতে গেলে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণে  ঘরের ভেতরের আসবাবপত্র ছিন্নভিন্ন হয়ে যায় এবং দরজা-জানালাসহ পাশের একটি ফ্ল্যাটেও ক্ষয়ক্ষতি হয়।  স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন-

যুদ্ধে ইরানের ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানিয়েছেন, সিলিন্ডারের জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সময় বাসায় মানিক ও তার ছেলে উপস্থিত থাকায় মানিকের হাত-পা পুড়ে যায় এবং তার ছেলে মাথায় আঘাত প্রাপ্ত হয়। 

এফএ/ আয়না টিভি  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪