| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩০ মিনিটে সূচক বেড়ে ৪৪ পয়েন্টে

  • আপডেট টাইম: 15-04-2026 ইং
  • 1638 বার পঠিত
৩০ মিনিটে সূচক বেড়ে ৪৪ পয়েন্টে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন এগিয়ে চলছে। লেনদেন শুরুর হওয়ার প্রথম আধা ঘণ্টায়  দাম কমা সিকিউরিটিজ চেয়ে প্রায় ১০ গুণ বেশি সংখ্যক সিকিউরিটিজের দাম বেড়ে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকও বৃদ্ধি পেয়েছে।

বুধবার সকাল ১০টায় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে ডিএসইতে লেনদেন শুরু হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত দাম বৃদ্ধির ধারা অব্যাহত থেকে এক্সচেঞ্জটিতে মোট ৩৭৯টি সিকিউরিটিজ লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৩০৫টির, কমেছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম। ৩০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন-

নারীদের সুরক্ষায় বিশেষ সেল গঠনের উদ্যোগ

অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। 


এফএ/ আয়না টিভি  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪