| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বর্তমান সরকারকে শেখ হাসিনা-র ‘ভূতে’ ধরেছে : মামুনুল হক

  • আপডেট টাইম: 13-04-2026 ইং
  • 5306 বার পঠিত
বর্তমান সরকারকে শেখ হাসিনা-র ‘ভূতে’ ধরেছে : মামুনুল হক

ক্ষমতার অপব্যবহার নিয়ে সতর্ক করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন,“ক্ষমতার মসনদে বসলে ইঁদুরও নিজেকে সিংহ ভাবে” এমন মনোভাব থেকে বেরিয়ে এসে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। 

সেমিনারে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেছেন  তিনি অভিযোগ করেন, সরকার জনগণকে উপেক্ষা ও অপমান করার ধারাবাহিকতা বজায় রেখেছে।

সোমবার (১৩ এপ্রিল) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার : সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও বিশ্লেষক মহলের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মামুনুল হক তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র ‘ভূতে’ ধরেছে। তার ভাষায়, শেখ হাসিনার শাসনামলে জনগণের মতামত উপেক্ষা করে উন্নয়নকে গণতন্ত্রের বিকল্প হিসেবে তুলে ধরা হয়েছিল, যা শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় জনগণকে অবমূল্যায়ন করার প্রবণতা নতুন সরকারের মধ্যেও দেখা যাচ্ছে। সংসদে জনগণকে ‘মূর্খ’ হিসেবে উপস্থাপনের অভিযোগ তুলে তিনি বলেন, এমন আচরণ গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

আরও পড়ুন :

বিরোধী কণ্ঠ দমিয়ে দেয়ার চেষ্টা করছে সরকার : ডা. শফিক

বিএনপির ভূমিকাও সমালোচনার বাইরে রাখেননি তিনি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র নাম উল্লেখ করে তিনি বলেন, তাদের দলকেও জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে।

ক্ষমতার অপব্যবহার নিয়ে সতর্ক করে তিনি বলেন, “ক্ষমতার মসনদে বসলে ইঁদুরও নিজেকে সিংহ ভাবে” এমন মনোভাব থেকে বেরিয়ে এসে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট শিশির মনির। আলোচক হিসেবে অংশ নেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা জামান চৌধুরী, সম্পাদক মাহমুদুর রহমান, ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪