গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ উদ্ধার করতে প্রতিবেশীকে ফোন দিয়ে অনুরোধ করেন ঘাতক স্বামী। রাত ১১টায় তালাবদ্ধ ঘর থেকে ঝর্ণা আক্তারের (১৬) মরদেহ স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জংলাপাড়া এলাকার মাসুদ মিয়ার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জংলাপাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে নিহত ঝর্ণা আক্তার দুই বছর আগে পারিবারের অমতে অপুকে বিয়ে করে জংলাপাড়া এলাকায় মাসুদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। নিহত ঝর্ণার স্বামী তাকওয়া পরিবহনে মিনিবাস চালক। বাড়ির মালিক লাভলী আক্তার জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় প্রতিবেশী তানিয়াকে ঝর্ণার স্বামী মোবাইল ফোনে হত্যার বিষয়টি অবগত করলে তানিয়া সঙ্গে সঙ্গে এসে আমাদের জানালে পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন-
চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব শুরু নদীতে ফুল ভাসিয়ে
শ্রীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানিয়েছেন, খবর পেয়ে ঘরের তালা ভেঙে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন বলেও জানান তিনি।
এফএ/ আয়না টিভি