দীর্ঘ ৪০ দিনের সংঘাতের পর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র-এর মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আনুষ্ঠানিকভাবে এ আলোচনা শুরু হয়।
পাকিস্তান-এর মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষই বর্তমান পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে নিবিড় আলোচনায় অংশ নিচ্ছে।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, বৈরুত থেকে দক্ষিণ লেবানন পর্যন্ত ইসরায়েলি হামলা সীমিত হওয়াকে যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র
এছাড়া ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করার বিষয়ে মার্কিন পক্ষের আগ্রহও আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে এসেছে। সংশ্লিষ্ট পক্ষগুলো মনে করছে, এসব বিষয়ে আরও কৌশলগত ও বিস্তারিত আলোচনা প্রয়োজন, যা এই বৈঠকের মাধ্যমে চূড়ান্ত করার চেষ্টা চলছে।
বিশ্লেষকদের মতে, এই আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
হাফিজ/ আয়না নিউজ