হ্যারি ম্যাগুয়ের ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন। ফলে নতুন এই সিদ্ধান্তে ম্যাগুয়ের ২০২৭ সালের জুন পর্যন্ত থাকছেন ইউনাইটেডে। চোট সমস্যার কারণে যখন দলের মূল ডিফেন্ডাররা মাঠের বাইরে থাকেন, তখন ম্যাগুয়ের নির্ভরযোগ্য বিকল্প হিসেবে নিজেকে প্রমাণ করায় ইউনাইটেড কোচ এরিক টেন হেগ দলের রক্ষণভাগকে শক্তিশালী রাখতেই ম্যাগুয়েরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান। ম্যাগুয়্যারের ওয়েস্ট হ্যাম কিংবা অন্য ক্লাবে যাওয়ার গুঞ্জন থাকলেও এই চুক্তির ফলে আপাতত সেই জল্পনার অবসান ঘটেছে।
ফর্ম এবং ইনজুরি নিয়ে গত মৌসুমে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হলেও ম্যাগুয়ের তার পেশাদারিত্ব প্রমাণ দিয়েছেন। ইউনাইটেড ম্যানেজমেন্ট ড্রেসিংরুমের ভারসাম্য বজায় রাখতে লিসান্দ্রো মার্তিনেজ বা তরুণ ডিফেন্ডারদের পাশে ম্যাগুয়্যারের মতো একজন সিনিয়র খেলোয়াড়ের উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড যদিও শিরোপার দৌড়ে ঢের পিছিয়ে। ক্লাবটি লিগের ৩১ রাউন্ড শেষে ৫৫ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে। এদিকে সর্বোচ্চ ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। আর ম্যানচেস্টার সিটি ৬১ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে ।
এফ এ / আয়না টিভি