| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প’

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 135030 বার পঠিত
‘যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প’

ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সুত্রের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলগতভাবে পরাজিত করেছে ইরান। ট্রাম্পের ইরানবিরোধী ক্রমবর্ধমান কঠোর বক্তব্য তার যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারানোরই ইঙ্গিত। মঙ্গলবার (৭ এপ্রিল)এ তথ্য জানানো হয়েছে সিএনএনের লাইভ প্রতিবেদনে। 

ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্টে ট্রাম্পরে আক্রমণাত্মক ও অশালীন বক্তব্যের জেরে ইরানি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রটি জানিয়েছে, ইরানের দক্ষিণ ইসফাহানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করে ট্রাম্পের নেওয়া সামরিক পদক্ষেপ কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে। ইরানি জনগণের বিরুদ্ধে ট্রাম্পের ‘অপমানজনক ও উসকানিমূলক ভাষার’ ব্যবহার বাড়ছে, যা প্রমাণ করে তিনি যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন। জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রটি আরও জানায়, ইরান যুদ্ধের অবসান চায়, তবে ট্রাম্প যে সময়সীমা বা শর্ত দিয়েছেন, সে অনুযায়ী নয়।

গত রোববার সোশাল মিডিয়া ট্রুথ সোশালে  ট্রাম্প অশালীন ভাষায় একটি পোস্ট করে সেখানে লেখেন, "মঙ্গলবারের মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালাবে। মঙ্গলবার ইরানে একসাথে হবে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস। আল্লাহর কাছে দোয়া করো আর ওই অভিশপ্ত প্রণালি খুলে দাও পাগল বেজন্মার দল, নইলে নরকে বাস করতে হবে।" 



এফ এ / আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪