ইসরায়েল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি'র গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমির হত্যার দায় স্বীকার করেছে। আজ সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, “ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল সাঈদি মাজিদ খাদেমি নিহত হয়েছেন যা ইরানের জন্য আরো একটি বড় ধাক্কা।”
সাম্প্রতিক যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর খবর বেশিরভাগ সময়ই ইসরায়েল বা যুক্তরাষ্ট্র স্বীকার করার পরই ইরান তা নিশ্চিত করেছে। তবে এবার ইরান নিজেই আগে খাদেমির নিহত হওয়ার খবর ঘোষণা করেছে। গত বছরের ১৫ই জুন ইসরায়েলি হামলায় কাজেমি নিহত হওয়ার চার দিন পর আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নেন খাদেমি
এফ এ / আয়না টিভি