| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আবাসিক ভবনে নিহত ২

  • আপডেট টাইম: 06-04-2026 ইং
  • 136705 বার পঠিত
ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আবাসিক ভবনে নিহত ২

ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরশহর হাইফার একটি আবাসিক ভবনে। এতে ২ জন নিহত,১১ জন আহত ২ জন নিখোঁজ আছেন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস হাইফা শাখার বরাত দিয়ে  টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারন হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন ৪ জন।

ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস ক্ষেপণাস্ত্রের আঘাতের অল্প সময়ের মধ্যে আগুন নেভানো এবং উদ্ধার তৎপরতা শুরু করে।  আহতদের উদ্ধার করে ইসরায়েলের সরকারি চিকিৎসা পরিষেবা কেন্দ্র মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)-এর হাইফা শাখায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তারা। এছাড়া নিখোঁজ ৪ জনকে উদ্ধারে রোববার রাতভর অভিযান চালিয়ে ধ্বংস্তূপের ভেতর থেকে ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। বাকি ২ জনকে উদ্ধারে এখনও তৎপরতা জারি আছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্যানুসারে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটির ওয়্যারহেডের ওজন ছিল ৪৫০ কেজি 

ফার এ / আয়না টিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪