ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে হারানা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাহরান শহরে ‘আসন্ন’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে দেশটিকে সতর্ক করে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্র সৌদিতে নিযুক্ত মার্কিন দূতাবাসে এই উচ্চ সতর্কতা জারি করেছে
দক্ষিণ ইরানে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ‘চলমান আঞ্চলিক উত্তেজনা’ উল্লেখ করে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে
লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর বিমান হামলায় বিশ্বের বৃহত্তম সশস্ত্র মুসলিম রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার গোয়েন্দা শাখার প্রধান হুসেইন মাকলেদ নিহত হয়েছেন।রোববার রাতভর রাজধানী বৈরুতে অভিযান চালায় আইডিএফের বিমান বাহিনী। সেই অভিযানেই নিহত হয়েছেন মাকলেদ
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন। নাওয়াফ সালাম হিজবুল্লার এই হামলাকে ‘দায়িত্বহীন’ উল্লেখ পূর্বক কঠোর সমালোচনা করে সেই সঙ্গে গোষ্ঠীটির রাজনৈতিক কার্যক্রমও সীমিত করেছেন
ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস দেশের ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতি’ উল্লেখ করে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিলের ঘোষণা করে মার্কিন দূতাবাস
এক মাসের জন্য সব এন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতেএই তথ্য জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মঙ্গলবার (৩ মার্চ)ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ভোরে ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ
ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘকাল ধরে টানার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের, বললেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী ওমান জানিয়েছে, তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ধরনের ছাড় দিতে রাজি হয়েছিল
বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে ‘ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে ইরান
দক্ষিণ সুদানে সশস্ত্র একদল যুবক উত্তরের রুয়েং প্রশাসনিক এলাকায় ভোররাতে হামলা চালিয়ে অন্তত ১৬৯ জনকে হত্যা ও আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং সংলগ্ন উপশহর আল খারজে ফের ড্রোন নিক্ষেপ করেছে ইরান
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রের প্রধান পেম্যান জেবেলি হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, তেহরানে তাদের সদর দপ্তরের অভ্যন্তরীণ প্রাঙ্গণের বেশ কিছু অংশে সরাসরি আঘাত হানা হয়েছে এবং তেহরানের বেশ কিছু সরকারি ভবনে একই ধরনের হামলা করা হয়েছে