| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাড়িভাড়া নিয়ে ডিএনসিসির নতুন নির্দেশিকা প্রকাশ

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ সংবাদ সম্মেলনে জানান, নতুন নির্দেশিকায় বাড়ির মালিকদের জন্য বাসযোগ্যতা নিশ্চিত করা, ইউটিলিটি সংযোগ এবং দৈনন্দিন বর্জ্য পরিষেবা সরবরাহসহ নিরাপত্তা ব্যবস্থা নীতিগতভাবে বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় প্রতিটি ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেটের চাবি প্রদান করতে হবে।

বিস্তারিত...

নিহত র‍্যাব কর্মকর্তার জানাজা দুপুরে, উপস্থিত থাকবেন ডিজি

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য এবং মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব হোসেন বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন।

বিস্তারিত...

হাইকোর্টের রায় স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন করেছেন আপিল বিভাগ। এর ফলে নির্বাচন কমিশনের পুনর্নির্ধারণ করা সীমানা অনুযায়ী কুমিল্লা-২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। হোমনা ও তিতাস মিলে কুমিল্লা-২ আসন গঠিত হবে।

বিস্তারিত...

চানখারপুলে ছয় হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয় শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। নতুন করে আগামী ২৬ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে।

বিস্তারিত...

আজ শহীদ আসাদ দিবস

আজ ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে নিহত হন মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি আসাদ নামে পরিচিত। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

বিস্তারিত...

চানখারপুলে ছয় হত্যা : ট্রাইব্যুনালে ৪ আসামি

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামিকে শেষবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পলাতক আসামিদের অনুপস্থিতিতেই আজ এ মামলার রায় ঘোষণা করা হবে।

বিস্তারিত...

আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ

তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করা হবে। প্যানেলের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিস্তারিত...

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত আরও কয়েকজন

এ বিষয়ে এক সংবাদ বিবৃতিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার এ.আর.এম.মোজাফফর হোসেন বলেন, ‘আজ আনুমানিক সন্ধ্যা ৬টায় র‍্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলকায় অভিযান পরিচালনাকালে স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়।

বিস্তারিত...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা

জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার ( ১৯ জানুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন; যা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন সুযোগ এনে দিয়েছে।

বিস্তারিত...

জনগণের মতামত জানার জন্যই গণভোটের আয়োজন: আসিফ নজরুল

বড় ধরনের রাষ্ট্রীয় সংস্কারের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে মোটামুটি ঐকমত্যে পৌঁছালেও জনগণের মতামত নেওয়া এখনো বাকি রয়েছে। জনগণের মতামত জানার জন্যই গণভোটের আয়োজন করা হচ্ছে।

বিস্তারিত...

স্বাধীন বিচার বিভাগ ও ইনসাফ কায়েমের জন্য হ্যাঁ ভোট দিতে হবে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন এবং এতে কোনো ধরনের বাধা নেই। তিনি বলেন, দেশে যেন অতীতের শাসনের পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।

বিস্তারিত...

এস আলম ও পি কে হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরু

প্রায় ৩২ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, রিলায়েন্স ফাইন্যান্সের (বর্তমানে আভিভা ফাইন্যান্স) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন

সারাদেশে নির্বাচনী নিরাপত্তায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ৪২৮টি ড্রোন এবং ডগ স্কোয়াড ব্যবহার করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিস্তারিত...

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪