রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংশোধনীসহ মোট ২৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট‑২০২৬‑এর প্রস্তুতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতিকে সন্তোষজনক হিসেবে মূল্যায়ন করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্মে মানবিক চেতনা, মুক্তবুদ্ধি ও সৃজনশীলতার যে দীপ্ত প্রকাশ ঘটেছে, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।
নির্বাচন কমিশন (ইসি) শনিবার (২৪ জানুয়ারি) জানিয়েছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ভোটারদের যেন তাদের ব্যালট প্রাপ্তির পর দ্রুত ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেয়ার তাগাদা দেওয়া হলো। ইসি সতর্ক করে দিয়েছে, নির্ধারিত সময়ের পরে পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে না।
ঢাকার যানজট নিরসনে সড়ক পরিবহন ও সেতু বিভাগ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবিধা বাড়াতে নতুন করে আরও চারটি র্যাম্প যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। বর্তমানে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েতে ৩১টি র্যাম্প সচল রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টকে সরাসরি মূল এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কারওয়ান বাজার এলাকার আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম শনিবার (২৪ জানুয়ারি) বলেন, এই হত্যাকাণ্ড চাঁদাবাজি ও অর্থের লেনদেনের দ্বন্দ্বের জেরেই সংঘটিত হয়েছে।
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে সড়কের কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের স্বার্থে অপসারণকৃত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরাল পুনর্নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা ২৩ জানুয়ারি নির্মাণ কাজ উদ্বোধন করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ঐতিহাসিক ছয় দফা আন্দোলন, পরবর্তীতে ১১ দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতার মধ্য দিয়েই মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয় এবং এর মাধ্যমে বাঙালি জাতি অর্জন করে স্বাধীনতা।
বিশুদ্ধ খাদ্য আদালত সালাম ডেইরি ফার্ম অ্যান্ড ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আজাদ মোঃ সাদেকুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। খাবারে বিষাক্ত কেমিক্যাল এবং রং ব্যবহার করার বিষয়ে একাধিক বার সতর্ক করার পরও সংশোধন না হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর কামরুল হাসান মামলাটি দায়ের করেছেন ।
রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এ অভিযোগকে তিনি হাইপার প্রোপাগান্ডার অংশ বলে দাবি করেছেন।
সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা আজ শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চমী তিথিতে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সৃজনশীলতার দেবীর কৃপা লাভের আশায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পূজায় বিশেষ উৎসবমুখর পরিবেশে দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে অগণিত ভক্ত প্রার্থনায় অংশ নিচ্ছেন।
নির্বাচনি প্রচারের সময় ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করা যাবে না বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে ইসি।