| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানবতাবিরোধী অপরাধের মামলা

আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম: 20-01-2026 ইং
  • 299256 বার পঠিত
আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার (২০ জানুয়ারি)। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন।

তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে।

প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে ইসির পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৬ অনুচ্ছেদ অনুযায়ী বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী নির্ধারিত তারিখ বা তার আগে নিজে অথবা লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে সইযুক্ত লিখিত নোটিশ দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

এছাড়া, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল যদি একটি নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থীকে মনোনয়ন দেয়, সে ক্ষেত্রে দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী কোনো ব্যক্তি স্বাক্ষরিত লিখিত পত্রের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীর নাম রিটার্নিং অফিসারকে নির্ধারিত সময়ের মধ্যে জানাতে হবে। এ ক্ষেত্রে দলের অন্যান্য মনোনীত প্রার্থীরা আর প্রার্থী হিসেবে গণ্য হবেন না।

ইসির পরিপত্রে আরও বলা হয়েছে, একবার প্রার্থিতা প্রত্যাহারের জন্য লিখিত নোটিশ দেওয়া হলে বা রাজনৈতিক দল কর্তৃক চূড়ান্ত মনোনয়ন জানানো হলে কোনো অবস্থাতেই তা প্রত্যাহার বা বাতিল করা যাবে না।

প্রার্থিতা প্রত্যাহারের নোটিশ বা রাজনৈতিক দলের চূড়ান্ত মনোনয়নপত্রে স্বাক্ষর সংশ্লিষ্ট প্রার্থী কিংবা দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী ব্যক্তির বলে রিটার্নিং অফিসার সন্তুষ্ট হলে, ওই নোটিশের একটি অনুলিপি তার কার্যালয়ের দর্শনীয় স্থানে টানিয়ে প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪