| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টার মধ্যে স্বর্ণের ফের দাম বৃদ্ধি

  • আপডেট টাইম: 07-02-2026 ইং
  • 193879 বার পঠিত
২৪ ঘণ্টার মধ্যে স্বর্ণের ফের দাম বৃদ্ধি

দেশের সোনার বাজারে অস্থির অবস্থা বিরাজ করছে। সকাল-বিকেল দাম ওঠানামার মধ্য দিয়ে চলা কেনাবেচার পর শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দাম কমানোর ২৪ ঘণ্টা না যেতেই ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, প্রতি ভরিতে সোনার দাম সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি এখন ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা গতকাল ছিল ২ লাখ ৫৪ হাজার টাকার মধ্যে। নতুন এই দাম শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।

বিশ্ব বাজারেও সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,৯৬৬ ডলারে পৌঁছেছে, যা আগের দিনের ৪,৮৫০ ডলার থেকে বেড়েছে। গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বৃদ্ধি পেয়েছিল। ২৯ জানুয়ারি একদিনে ১৬,২১৩ টাকা বৃদ্ধি পেয়ে ভালো মানের এক ভরি সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল।

বাজুসের এই ঘোষণার পর দেশে সোনার বাজারে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে পুনরায় উন্মাদনা সৃষ্টি হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪