| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্কুল থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম: 09-12-2025 ইং
  • 255632 বার পঠিত
স্কুল থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মাদারীপুরের শিবচরে প্রথম শ্রেণির এক ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষিপ্ত স্থানীয়রা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছেন। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের এক দিনমজুরের ৬ বছরের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে অভিযুক্ত একই এলাকার বিষ্ণ মজুমদারের ছেলে মিঠুন মজুমদার (২৫) শিশুটিকে একা পেয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিজের ঘরে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে বিকেলে ছেড়ে দেয়। শিশুটি বাড়িতে ফিরে আসলে তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পারেন। পরে শিশুটির কাছে ঘটনা শুনে তাকে দ্রুত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী অভিযুক্ত মিঠুন মজুমদারকে গণপিটুনি দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনরোষ থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় রাতেই শিবচর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

শিবচর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো. শ‌ফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪