| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জীবিত ও সুস্থ: উপদেষ্টা

  • আপডেট টাইম: 02-03-2026 ইং
  • 186596 বার পঠিত
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জীবিত ও সুস্থ: উপদেষ্টা

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে রোববার (১ মার্চ) এ তথ্য নিশ্চিত করা হয়। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।

নাম প্রকাশ না করার শর্তে আহমাদিনেজাদের ওই উপদেষ্টা বলেন, “আমি তার সঙ্গে যোগাযোগে আছি। সব ঠিক আছে।”

তিনি আরও জানান, শনিবার আহমাদিনেজাদের নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়। এতে ইরানের বিশেষ বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)-এর তিন সদস্য নিহত হয়েছেন। তারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তবে আহমাদিনেজাদের নিজস্ব বাসভবনটি হামলার লক্ষ্যবস্তু ছিল না বলে জানা গেছে। নিরাপত্তা ভবনটি তার বাসভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত। বাসভবনটি অক্ষত রয়েছে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়ায় যে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আহমাদিনেজাদ নিহত হয়েছেন। তবে তার উপদেষ্টার বক্তব্যে সেই গুঞ্জনের অবসান হলো।

উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪