| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইডেনে আজ ভারত,ওয়েস্ট ইন্ডিজের মহারণ

  • আপডেট টাইম: 01-03-2026 ইং
  • 173976 বার পঠিত
ইডেনে আজ ভারত,ওয়েস্ট ইন্ডিজের মহারণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি টুর্নামেন্টের দুই সেরা ছক্কাবাজ দল- ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি কার্যত ‘উইনার-টেকস-অল’ জিতলেই সেমিফাইনাল, হারলেই বিদায়। এমন উচ্চ-ঝুঁকির সমীকরণে নিজেদের মাটিতে ভারত ছিটকে যেতে পারে- এই সম্ভাবনাও যেমন চমক, তেমনি জিতলে ওয়েস্ট ইন্ডিজের সেমিতে ওঠাও বিস্ময়। তবে অনেকেরই ধারনা ভারতের পক্ষেই- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র হোঁচট সামলে সেমিতে উঠবে তারা। তবে টি-টোয়েন্টির প্রাণ দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার, জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয়। 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু হওয়া ভারতের দাপুটে যাত্রায় ওয়েস্ট ইন্ডিজই একমাত্র দল, যাদের মুখোমুখি হয়নি তারা বরং ২০২৩ সালের আগস্টে সিরিজে ভারতের বিপক্ষে শেষ জয় ইন্ডিজের। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো দল ওয়েস্ট ইন্ডিজ। তাদের চেয়ে মাত্র তিনটি কম, ৬৩ ছক্কা মেরেছে ভারত। তবে বল হাতে ভারতের বোলাররা ম্যাচ-উইনার, গতি ও রহস্য দুই-ই আছে। ইন্ডিজের বোলিং ইউনিট তুলনামূলক রক্ষণাত্মক; ভারতকে হারাতে হলে তাদের পক্ষে সবকিছু ঠিকঠাক যেতে হবে।

অভিষেক শর্মার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় সবচেয়ে ধীর অর্ধশতক জিম্বাবুয়ের বিপক্ষে ২৬ বলে। প্রথম চার ম্যাচে ১৫ রান, অফস্পিনের বিপক্ষে ১৭ বলে ১৩ রান। আজ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই ধীরতা। রস্টোন চেজ ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে একমাত্র স্পিনার যিনি স্বাভাবিক ডেলিভারি বাঁ-হাতি ব্যাটারের বাইরে নিয়ে যান। ভারতের সম্ভাব্য সেরা আটে পাঁচজন বাঁহাতি হওয়ায় চেজের বড় ভূমিকা রয়েছে। জিম্বাবুয়ে ম্যাচের পর বাবাকে হারানো রিঙ্কু সিং শনিবার রাতে দলে যোগ দিলেও আজ খেলার সম্ভাবনা কম।

ভারত: অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিশান, তিলক বার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

ওয়েস্ট ইন্ডিজ: ব্র্যান্ডন কিং, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, রস্টোন চেজ, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, ম্যাথিউ ফোর্ড, গুদাকেশ মোতি, শামার জোসেফ।

১৯৮৩ সালের পর থেকে ইডেনে কোনো আন্তর্জাতিক ম্যাচে ভারতকে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ- ড্র ২, হার ৯ (এর মধ্যে ৪টি টি-টোয়েন্টি)। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে কোনো আইসিসি ইভেন্টের সেমিফাইনালে ওঠেনি ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি আত্মবিশ্বাস নিয়ে বলেন,আমার সব সৈনিক কাল গোলিয়াথকে নামাতে প্রস্তুত।











ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪