| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আকবরের প্রথম সেঞ্চুরিতে জিতলো নর্থ জোন

  • আপডেট টাইম: 24-02-2026 ইং
  • 180254 বার পঠিত
আকবরের প্রথম সেঞ্চুরিতে জিতলো নর্থ জোন

ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগের খেলায় ইস্ট জোনের বিপক্ষে প্রথম দিন নর্থ জোন জিতেছে বড় ব্যবধানে। নর্থ জোনের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত খেলে নিজের দলকে জেতানোর পাশাপাশি সেঞ্চুরি করেছেন আকবর আলি।  ৮৭ বলে ৮ চার ও ৬ ছয়ে সাজানো আকবরের ১১১ ইনিংসে ভর করে নর্থ জোনের সংগ্রহ ৩৩৫ রান। নর্থের রিশাদ হোসেনের ঘূর্ণিতে ২৮১ রানে অলআউট হয় ইস্ট জোন। রিশাদ চার উইকেট নিলেও সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন আকবর। 

ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগের দারুণ এক ইনিংস খেলার অনুভূতিতে আকবর বলেন, ‘প্রথম সবকিছুই ভালো লাগার। ৭০ রান পার করার পরে আমার মনে হয়েছিল হাতে সময় আছে, আমার উচিত সুযোগ কাজে লাগানো।’

এদিকে পাকিস্তানের বিপক্ষে  বাংলাদেশ ঘরের মাঠে সিরিজ খেলবে সেখানে সেই দলে নিজের থাকার সম্ভাবনা নিয়ে আকবর বলেন, ‘এখানে আমার কোন হাত নেই। আমার কাজ মাঠে ভালো খেলার চেষ্টা করা এবং সেটাই করে যাবো, সিদ্ধান্ত নির্বাচকদের।  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪