| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমিনুল হকের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ঢাকার ক্লাব সংগঠকরা

  • আপডেট টাইম: 21-02-2026 ইং
  • 184782 বার পঠিত
আমিনুল হকের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ঢাকার ক্লাব সংগঠকরা

 গত বছরের নভেম্বরে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। ফলে নির্বাচনের কয়েকদিন আগেই ১৬টি ক্লাব বয়কটের ঘোষণা দিলে নির্বাচনের পর বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠিত হলেও থমকে ছিল ক্লাব ক্রিকেট।

বিসিবির অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বয়কট করে আসছে ঢাকার ৪৫টি ক্লাব। ক্লাবগুলোকে মাঠে ফেরানো নিয়ে কয়েকমাসের অস্থিরতার মধ্যেই গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে নতুন অভিভাবক হিসেবে পেয়েছে ক্রীড়াঙ্গন। 

এদিকে বিসিবির নির্বাচন ইস্যু নিয়েও আমিনুল হকের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ঢাকার ক্লাব সংগঠকরা। আগামী সোমবারের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলও বিসিবির সর্বশেষ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে উল্লেখ করে আইসিসির বিধান অনুসরণ করে বিষয়টি নিয়ে বসার কথা জানিয়েছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪