| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকার নমনীয় অবস্থান নেবে সাকিব ও মাশরাফির মামলায় : ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

  • আপডেট টাইম: 18-02-2026 ইং
  • 187726 বার পঠিত
সরকার নমনীয় অবস্থান নেবে সাকিব ও মাশরাফির মামলায় : ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে রাজনীতি বিবেচনা না করে এগোতে চান। সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে থাকা মামলার সমাধানের বিষয়ে সরকার নমনীয় অবস্থান নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ কথা বলেন।


দলের ও নিজের ক্রীড়াঙ্গন নিয়ে পরিকল্পনার কথা আলোচনা করে নিজ কার্যালয়ে হাসতে হাসতে আমিনুল হক বলেন, আমি আগের আমিনুলই আছি ও থাকব। ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে রাজনীতি বিবেচনা না করে সাকিব ও মাশরাফির ব্যাপারে নমনীয় অবস্থানে এসে সাকিবকে দেশে ফেরানোর আশ্বাসও দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে সবার পরামর্শ ও সহযোগিতায় ক্রীড়াঙ্গন ও দেশ এগিয়ে নিতে চাই চিরচেনা আমিনুলকে সাংবাদিকরা অভিনন্দন জানালে প্রতিত্তুরে সবার উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালোবাসা আমি গ্রহণ করেছি। আপনারা আমাকে ভোট দিয়েছেন ও দোয়া করেছেন৷ প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি যথাযথ পালন করব৷ আমার দরজা আপনাদের জন্য সব সময় উন্মুক্ত।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪