| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যান্ডির বৃষ্টি ধুয়ে দিলো অজিদের

  • আপডেট টাইম: 17-02-2026 ইং
  • 188149 বার পঠিত
ক্যান্ডির বৃষ্টি ধুয়ে দিলো  অজিদের

জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের ম্যাচ চললেও সবার চোখ ছিল অস্ট্রেলিয়ার ওপর। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টিকে থাকা-না থাকা নির্ভর করছিল এই ম্যাচের ফলের ওপর।  আয়ারল্যান্ডের কাছে জিম্বাবুয়েকে হারলেই স্বপ্ন বেঁচে থাকতো মিচেল মার্শ-ট্রাভিস হেড-গ্লেন ম্যাকওয়েলদের সুপার এইটে যাওয়ার। কিন্তু সেই সুযোগটাই পেলনা আইরিশরা।

একাধারে বৃষ্টির কারণে ক্যান্ডিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠে গেল জিম্বাবুয়ে। কপাল পুড়ল অস্ট্রেলিয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ১৭ বছর পর বিদায় নিল অজিরা। রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন দল ২০০৯ সালের আসরে সর্বশেষ শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পরেছিল।  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪