| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস

  • আপডেট টাইম: 05-02-2026 ইং
  • 197663 বার পঠিত
বাংলাদেশ না থাকায়  বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের তিনটি ম্যাচ বাংলাদেশের কলকাতার ইডেন গার্ডেন্সে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে ভারতে খেলতে আপত্তি জানানোয় আসন্ন বিশ্বকাপ খেলা হচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিদের। ফলে আইসিসি স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে টাইগারদের জায়গায়। 

বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রিই হচ্ছে না ইডেনে। টিকিটের লাইনে চার-পাঁচ জনের বেশি মানুষ দেখাই যাচ্ছে না। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে অফলাইন টিকিটের যে স্টলগুলো দেওয়া হয়েছে, সেখানে হাতে গুনে ছ’জনের বেশি দেখা যায়নি।


৬৫ হাজার দর্শকাসন ইডেন গার্ডেন্স অথচ সব ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত ২১ হাজার টিকিটও বিক্রি হয়নি। ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচে  ২ হাজার ৯১৭টি টিকিট,স্কটল্যান্ড-ইতালি ম্যাচে ৩৪৮টি,ইংল্যান্ড ও স্কটল্যান্ড ম্যাচে ২০৭৫ টি, ইংল্যান্ড-ইতালি ম্যাচে টিকিট বিক্রির সংখ্যা ৪৯৭০টি, ওয়েস্ট ইন্ডিজ-ইতালির ম্যাচে ১২৪৮ জন। 


ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে শহরে নেই কোনও আগ্রহ ক্রিকেটপ্রেমীদের। সুপার এইট এবং সেমিফাইনাল মিলিয়ে মোট ৯০০০ টিকিট বিক্রি হয়েছে। দর্শকদের যে আগ্রহ ছিল সেটাও চলে গিয়েছে বাংলাদেশ না আসায়। গ্রুপ পর্বে ভারতের কোনও ম্যাচ দেওয়া হয়নি ক্রিকেটের নন্দনকাননে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪