পাকিস্তানের উইকেটকিপার খাজা নাফাই আইসিসির নিয়ম প্রশ্নবিদ্ধ করলেন বিতর্কিত স্টাম্পিংয়ে। ভিডিও রিপ্লে তে দেখা গেলো, এই ডিসমিসালে আইসিসির প্লেয়িং কন্ডিশন লংঘন করেছেন।
মোহাম্মদ নওয়াজের বলে স্টাম্পিংয়ের শিকার কুপার কনলি লাহোরে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টিতে। আম্পায়ার আউট দিলেও স্লো মো তে পরে দেখা গেছে, পাকিস্তানি কিপার বাঁ হাত দিয়ে বেল ফেলে দিচ্ছেন, কিন্তু বল তার ডান হাতে, যা আইসিসির আইনের স্পষ্ট লংঘন।
২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৮২ রানে ৬ উইকেট হারায়। নওয়াজের শর্ট লেন্থের বলে ১৪তম ওভারে ক্রিজ ছেড়ে কনলি বেরিয়ে শট নিতে গেলে বল লেগ সাইড দিয়ে বেরিয়ে যায়। কনলি বলে ব্যাট সংযোগ করতে না পারায় নাফাই বল লুফে নিয়ে অজি ব্যাটার ক্রিজের বাইরে থাকায় বেল ফেলে দেন। অন ফিল্ড আম্পায়ার আঙুল তুলে দিলে, ৮২ রানে সপ্তম উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে অজিরা ৯৬ রানে অলআউট হয়ে ১১১ রানে হেরে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে তারা।
আইন অনুযায়ী, এই উইকেট বৈধ নয় জানিয়ে খাজা নাফাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৯.২.১ ধারা উল্লেখ করে বলেন,‘উইকেট সঠিকভাবে ভাঙা হয়েছে বলে গণ্য হবে যদি— বেলটি স্টাম্পের ওপর থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয় অথবা কোনো ফিল্ডার বলটি হাতে থাকা অবস্থায় সেই হাত দিয়ে আঘাত করে স্টাম্প মাটি থেকে উপড়ে ফেলেন।’ কিন্তু কনলির ক্ষেত্রে স্টাম্প ভাঙার হাতে বল ছিল না।