| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ

  • আপডেট টাইম: 28-01-2026 ইং
  • 211637 বার পঠিত
বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে যুক্তরাষ্ট্রকে হারিয়ে নেদারল্যান্ডস বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করায় আগেভাগেই বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে বাংলাদেশ নারী দল। সুপার সিক্সের এখনও দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হলো টাইগ্রেসদের।

এর আগে বাছাই পর্বে টানা পাঁচ ম্যাচ জিতে মূল পর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। বুধবার (২৮ জানুয়ারি) নেদারল্যান্ডসের বিপক্ষে যুক্তরাষ্ট্রের পরাজয়ের ফলে সেই সম্ভাবনা নিশ্চিত রূপ নেয়।

বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১২৯ রান তোলে যুক্তরাষ্ট্র। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করে। এরপর বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়ায়নি। ডিএল মেথডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস।

এই জয়ে নেদারল্যান্ডসও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। তাদের সঙ্গে সমান ৬ পয়েন্ট হওয়ায় বাংলাদেশ নারী দলও নিশ্চিতভাবে বিশ্বকাপে উঠেছে।

বাছাই পর্ব থেকে বাকি দুটি টিকিটের দৌড়ে এগিয়ে আছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। অন্যদিকে এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের বিশ্বকাপে খেলার সম্ভাবনা প্রায় শেষ।

উল্লেখ্য, আগামী জুন-জুলাই মাসে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪