| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থাইল্যান্ডের বিপক্ষে ১৬৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ নারী দল

  • আপডেট টাইম: 28-01-2026 ইং
  • 211691 বার পঠিত
থাইল্যান্ডের বিপক্ষে ১৬৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ নারী দল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স পর্বের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ১৬৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে লাল-সবুজের প্রতিনিধিরা।

ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে ফিরে যান ওপেনার দিলারা আক্তার। এরপর শারমিন আক্তারও বেশিক্ষণ টিকতে পারেননি; ৯ বলে ১১ রান করে আউট হন তিনি।

তবে তৃতীয় উইকেটে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও শবানা মোস্তারির দৃঢ় জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনে মিলে গড়েন ১১০ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা দলের বড় স্কোরের ভিত গড়ে দেয়। এই জুটিতে দুজনই তুলে নেন ফিফটি। জুয়াইরিয়া ফেরদৌস ৪৩ বলে তিনটি চার ও চারটি ছক্কায় করেন ৫৬ রান। অন্যদিকে শবানা মোস্তারি ৪২ বলে নয়টি চার ও একটি ছক্কায় করেন ৫৯ রান।

এরপরের দিকে অবশ্য আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। তবে রিতুমনি মাত্র ৬ বলে ১৫ রানের ঝোড়ো ক্যামিও ইনিংস খেলেন। এছাড়া স্বর্ণা আক্তার করেন ৪, নিগার সুলতানা জ্যোতি ৬, রাবেয়া খান ৫ এবং ফাহিমা খাতুন ১ রান যোগ করেন।

বাংলাদেশের দেওয়া এই লক্ষ্য তাড়া করতে হলে থাইল্যান্ড নারী দলকে করতে হবে ১৬৬ রান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪