| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

  • আপডেট টাইম: 26-01-2026 ইং
  • 213183 বার পঠিত
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ। খেলা বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সুপার সিক্সে প্রতিটি দল দু’টি করে ম্যাচ খেলবে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশ ৩১ জানুয়ারি স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে।

গ্রুপ পর্বের পয়েন্ট সুপার সিক্সে যোগ হবে, তাই চাপে থেকেই খেলতে হবে যুবা টাইগারদের। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ভারতের কাছে হেরেছে, নিউজিল্যান্ডের সঙ্গে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করেছে এবং যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে উঠে এসেছে। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তারা গ্রুপে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

গ্রুপ ‘সি’ থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ে। নিয়ম অনুযায়ী, গ্রুপ ‘সি’-র চ্যাম্পিয়ন ও তৃতীয় স্থানধারীর সঙ্গে খেলবে ‘বি’ গ্রুপের রানার্স-আপ বাংলাদেশ। তাই আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

জাওয়াদ আবরার, রিফাত বেগ, আজিজুল হাকিম (অধিনায়ক), কালাম সিদ্দিকী, রিজান হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ (উইকেটরক্ষক), সামিউন বাসির, শাহরিয়ার আহমেদ, স্বাধীন ইসলাম, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪